সি-স্যুট বর্ষসেরার সম্মাননায় ভূষিত হলেন দারাজের রুশো-তাসফিন

১৫ নভেম্বর, ২০২৩ ১৪:০৫  

এবারের বর্ষসেরা সি-স্যুট সম্মাননায় ভূষিত হলেন দারাজের সিসিএও এবং সিওও। দারাজের সিসিএও এ এইচ এম হাসিনুল কুদ্দুস রুশো “বর্ষসেরা চীফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার” এবং খন্দকার তাসফিন আলম “বর্ষসেরা চীফ অপারেটিং অফিসার” হিসেবে সম্মাননা গ্রহণ করেছেন।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামে পক্ষ থেকে দ্বিতীয় বারের মতো দেয়া এই সম্মাননা দেয়া হয় শনিবার রাতে। বুধবার এই প্রাপ্তি বিষয়ে দারাজের চীফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার এ এইচ এম হাসিনুল কুদ্দুস রুশো জানিয়েছেন, ই-কমার্স ব্যবসায়ের মাধ্যেম সমাজের দারাজের ক্রেতা এবং বিক্রেতা উভয়ের জীবনমান উন্নত করার প্রচেষ্টাকে অব্যাহত রাখতে এই সম্মাননা আমার দায়িত্ববোধকে আরো বাড়িয়ে তুললো। রেগুলেটর ও গ্রাহকদের আস্থা পুনর্গঠনের জন্য আমি বরাবরের মতোই নিজেকে নিয়োজিত রাখবো।

রুশো তথা ক্রস-বর্ডার ট্রেড, কুরিয়ার সার্ভিস এবং পেমেন্ট সিস্টেম সম্পর্কিত লাইসেন্স ও পলিসি স্ট্রিমলাইনের মাধ্যমে ই-কমার্সের ইকোসিস্টেমের সংস্কারে অবদান রেখে চলেছেন। তিনি ২০১০ সাল থেকে বৈচিত্র্যময় রেগুলেটরি পরিবেশে টেলকো থেকে ই-কমার্স ইন্ডাস্ট্রি এবং রেগুলেটরি থেকে সরকারি সংস্থায় নিজের দক্ষতার স্বাক্ষর রাখলেন।

একই সাথে দারাজের জন্য সমৃদ্ধির আলোকবর্তিকা বহনকারী খন্দকার তাসফিন আলম বাংলাদেশের লজিস্টিক খাতকে ই-কমার্স বান্ধব এবং স্মার্ট করতে ভূমিকা রেখেছেন । তার দক্ষতার প্রতিফলন দেশের ই-কমার্স খাতে প্রবৃদ্ধির সাথে এর অপারেশনাল কার্যকারিতাকেও বৃদ্ধি করছে। অত্যাধুনিক প্রযুক্তির প্রবর্তন, শক্তিশালী অবকাঠামো নির্মাণ এবং পেমেন্ট সিস্টেমে বিপ্লব ঘটিয়ে তিনি ছোট ব্যবসাগুলোকে সমৃদ্ধি এনে দিতে সাহায্য করেছেন। এর পূর্বে, খন্দকার তাসফিন আলম বাংলাদেশের শীর্ষস্থানীয় কয়েকটি টেলিকম অপারেটরের পাশাপাশি ইউরোপীয় ও মধ্যপ্রাচ্যের বাজারে টেলিকম শিল্পেও কাজ করেছেন।

সম্মাননা প্রাপ্তির পর খন্দকার তাসফিন আলম বললেন, এমন সম্মননা আমার দায়িত্ববোধ ও কর্তব্য প্রতিপালনে আরো উৎসাহিত করলো। আমি স্মার্ট ই-কমর্স ইকো সিস্টেমে নিজেকে নিয়োজিত করতে আরো অনুপ্রাণিত হলাম। এই স্বীকৃতির জন্য আমরা উভয়েেই বিচারক প্যানেলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছি। আশা করছি এই প্রাপ্তি ই-কমার্স শিল্পে বৈপ্লবিক পরিবর্তন আনার প্রচেষ্টাকে ত্বরান্বিত করবে।